ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন ডেকেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বেলজিয়াম সফর নিয়ে কথা বলবেন।


বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর ব্রাসেলসে যান। ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেন। ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন।


সফরে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑